কয়লাকাণ্ডে গ্রেফতার বিনয় মিশ্রর ভাই
দি নিউজ লায়ন; কয়লাকাণ্ডে গ্রেফতার বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র। গত একমাস ধরে দিল্লিতেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। সিবিআই ও ইডির বারংবার তলব সত্ত্বেও গরহাজির ছিলেন।
অবশেষে ফোনের টাওয়ারের লোকেশন ধরে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে ইডি। বিকাশকে ৬দিনের ট্রানজিট রিমান্ডে নিতে আবেদন করে ইডি। কয়লাকাণ্ড ও গরুপাচার উভয় মামলাতেই অভিযুক্ত সে।
ইডি ও সিবিআই সূত্রে খবর, বিনয়ের হয়ে যাবতীয় ব্যবসা সামলাতেন বিকাশ মিশ্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই কোথায় কোথায় টাকা যেত, আর কারা এর সাথে যুক্ত তা জানতে চান তদন্তকারীরা।
Post a Comment